যাত্রীবেশে টিকিট কালোবাজারী ধরলেন ইউএনও
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৮ ৮ জুলাই ২০১৯
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেলস্টেশনে রোববার রাত নয়টার দিকে টিকিট-সংক্রান্ত অভিযোগের তদন্তে অভিযান চালানো হয়। যাত্রীবেশে ওই অভিযান চালান ফেঞ্চুগঞ্জের ইউএনও মো. জসীম উদ্দিন। এ সময় তিনি হাতেনাতে দুজন কালোবাজারিকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেন।
সাজা পাওয়া দুই কালোবাজারি হচ্ছেন মোবারক মিয়া ও জসিম উদ্দিন। তাঁরা ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ের বাসিন্দা।
ইউএনও মো. জসীম উদ্দিন সোমবার বলেন, সিলেট রেলস্টেশনের পর ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেলস্টেশন। এখান থেকে ঢাকাগামী ট্রেনে অনেক যাত্রী যাতায়াত করে। এক সপ্তাহ ধরে মাইজগাঁও স্টেশনে কালোবাজারি চক্রের তৎপরতা বেড়ে যায়। এ নিয়ে নানা রকম অভিযোগ পান তিনি। এরপর অভিযোগের তদন্তে যাত্রীবেশে ওই রেলস্টেশনে টিকিট কিনতে যান। এসময় তিনি ব্যাংকার পরিচয় দিয়ে মোবারক নামের কালোবাজারিকে দুটি টিকিট চান।
এসময় মোবারক তাঁকে জানান, সিলেট রেলস্টেশন থেকে টিকিট আনতে হবে। ইউএনও মোবারককে বেশি দামে হলেও তাঁর টিকিট প্রয়োজন বলে জানান। প্রায় ১৫ মিনিট পরে দুটি টিকিট নিয়ে আসেন মোবারক। টিকিট হস্তান্তরের সময় ইউএনওর সঙ্গে সাদা পোশাকে থাকা পুলিশ মোবারককে আটক করে। এরপর মোবারকের মাধ্যমে তাঁর সঙ্গী জসিমকেও আটক করা হয়।
মাইজগাঁও রেলস্টেশন মাস্টার শফিউল আলম বলেন, এ ঘটনার পর মাইজগাঁও রেলস্টেশন কালোবাজারিমুক্ত হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর মাইজগাঁও রেলস্টেশন কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের